মোরেলগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১’ উদ্বোধন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মোরেলগঞ্জে‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১’র উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ ই আলম বাচ্চু প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মোরেলগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ জি. এম. আব্দুল কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা রাখি সাহা টুম্পা। খামারীদের মধ্যে বক্তব্য রাখেন রতন কর্মকার ও নাহিদ হাসান টুটুল । প্রদর্শনী অনুষ্ঠানে ৩ টি স্তরে ৩ জন করে ৯ জনকে খামারীকে পুরষ্কৃত করা হয়।