মোরেলগঞ্জ কর্মহীন শ্রমিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ  বাগেরহাটের মোরেলগঞ্জে মহামাারি  করোনায় কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া পৌরসভার ৯শ’ শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন ও শেখ তন্ময়ের পক্ষে পৌরসভার মেয়র এসএম মনিরুল হক তালুকদার কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া ভ্যানচালক, রিকশা চালক, মোটরসাইকেল চালক , ইজিবাইক সহ পৌরসভার  বিভিন্ন ঘাটের মাঝি- মাল্লার মাঝে বিতরণের উদ্দেশ্যে পৌরসভার  ৯ টি ওয়ার্ডের কাউন্সিলদের কাছে খাদ্য সহায়তা বিতরণের জন্য  হস্তান্তর করেন। কাউন্সিলররা সংশ্লিষ্ট ওয়ার্ডের শ্রমিকদের বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা পৌঁছে দিবেন।  খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল,ডাল,আলু ও তৈল ।
পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন, বঙ্গবন্ধুর নাতি শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষে পৌরসভার ৯ শ’ কর্মহীন অসহায় পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। এ  খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।