মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে আইজিপির শোক

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

রোববার (৩১ মে) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এক শোক বার্তায় আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, মোস্তফা কামাল সৈয়দ একজন গুণী ও খ্যাতিমান নির্মাতা। টেলিভিশন অনুষ্ঠানকে জনগণের মধ্যে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তিনি অনবদ্য ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে কর্মকালীন সময়ে তিনি অনেক সাড়া জাগানো অনুষ্ঠান নির্মাণ করেছেন। যা আজও মানুষের হৃদয়ে ভাস্মর হয়ে আছে। তার মৃত্যুতে আমাদের সম্প্রচার জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।