মৌলিক চাহিদাগুলো জনগনের দোরগোড়ায় পৌছে দেয়া হবে: চীফ হুইপ আসম ফিরোজ

কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিমুক্ত দেশ ও প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করার ঘোষনা দিয়েছেন। কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান আরও আধুনিকায়ন সহ মৌলিক চাহিদাগুলোও জনগনের দোরগোড়ায় পৌছে দেয়া হবে।
০১.০১.১৯ ইং রোজ মঙ্গলবার বিকালে সরকার দলীয় চীফ হুইপ আসম ফিরোজ উপজেলার আয়লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানাগেছে, ১লা জানুয়ারী বাউফলের প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, ও দাখিল পর্যায়ের ৫১৫টি বিদ্যালয়ের ৬৯ হাজার শিক্ষার্থীর মধ্যে ৮ লক্ষ ১৮ হাজার ৯শত বই বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।