ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে রহিমা ও মাজেদা নামে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের উপজেলার কাশিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহত সবাই মাহেন্দ্রর যাত্রী ছিলেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল।


