ময়মনসিংহ আকুয়া, উত্তর পাড়া আইনশৃঙ্খলা উন্নতিকল্পে  বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়

জহিরুল ইসলাম, ময়মনসিংহ: পুলিশের সেবা মানুষের নিমিত্তে, মানবিক পুলিশ কর্মকর্তা ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা ওসি ; শাহ্ কামাল আকন্দ পি পি এম (বার)। ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের বিট পুলিশিং সভা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করা হয়েছে।   ০৬/০১/২৩ শুক্রবার সন্ধ্যার পর   আকুয়া উত্তরপাড়া মডেল ডিফেন্স পার্টি  উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন  পরিষদের এই সভা অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ডে নব নির্বাচিত কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহীনুল ইসলাম ফকির,অতিরিক্ত পুলিশ সুপার ময়মনসিংহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ  শাহ কামাল আকন্দ পি পি এম (বার)।ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি বলেন, পুলিশ হবে জনগণের  বন্ধু, পুলিশকে দেখে মানুষ কেন ভয়, পাবে,এবং নগরবাসীর উদ্দেশ্যে  বলেন ময়মনসিংহ নগরে মাদক নিয়ে কোনো কারবারি চলবে না শুধু পুলিশ নয় প্রতিটি নগরবাসীর উচিত  উচিত, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো,বর্তমান সময়ে এই মাদকের জন্যই যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে,  মাদক নিয়ে কোনো কিছু জানা, শুনা মাত্রই ময়মনসিংহ কোতোয়ালি থানায় জানানোর জন্য বা ৯৯৯ কল দিয়ে  জানাবেন। শুধু মাদক নয় যে কোন অপরাধ এর বিষয়  জানাতে ময়মনসিংহ কোতোয়ালি থানা আপনাদের পাশে আছে।সর্ব শেষ কথা একটাই পুলিশকে দেখে মানুষ কেন ভয় পাবে, পুলিশ হচ্ছে মানুষের বন্ধু।