জহিরুল ইসলাম: ময়মনসিংহ ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এনামুল হক কর্তৃক কৃষকের বাজারের শুভ উদ্বোধন আজ, ২৯/১০/২০২২ খ্রিস্টাব্দে সকাল ৮.০০ ঘটিকায় সার্কিট হাউজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর তীরঘেষা। জমিতে কৃষকের বাজার উদ্বোধন করেন জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক সহ আরও ছিলেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ।

ছিলেন জনাব পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মো: শফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর, জনাব মো: মতিউজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ ও বাজার কর্মকর্তা।কৃষক ও ভোক্তাগণের মধ্যকার দুরত্ব হ্রাস করে করে এদের মধ্যে মেলবন্ধন তৈরী এবং বিষমুক্ত ও স্বাস্থ্যসম্মত শাক-সবজী নগরবাসীর কাছে পৌছে দিতে জেলা প্রশাসন কর্তৃক এ উদ্যোগ নেয়া হয়েছে।


