ময়মনসিংহ মেডিকেলে করোনায় ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায় ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।