যশোরের কাঁচা বাজার পরিস্থিতি অস্থিতিশীল কয়েকদিনের ব্যবধানে বেড়েছে সকল পণ্যের দাম

মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর জেলা প্রতিনিধি: বেড়েছে রসুনের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ৫০ টাকা। আদা, শুকনো মরিচের দামও চড়া। বাজারে উঠেছে নতুন পেঁয়াজের কালি। তবে দাম আকাশচুম্বী। সবজির তাপ মোটেও কমছে না। পেঁয়াজের বাজার এখনও অস্থিতিশীল, আবারও উঠেছে ২০০ টাকায়। বুলবুল ঝড় তছনছ করে দিয়ে গেছে সবজির তে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে মানুষ অসহায় হয়ে পড়েছে, হারিয়ে ফেলছে ক্রয়মতা।

যশোরের বাজারে রসুনের দাম হঠাৎ করে প্রতি কেজিতে ৫০ টাকা বেড়েছে। গতকাল শুক্রবার বড় বাজারে মানভেদে প্রতি কেজি রসুন বিক্রি হয়েছে ১৯০ থেকে ২০০ টাকা। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৫০ থেকে ১৬০ টাকা। পেঁয়াজের বাজারও আবার উত্তপ্ত হয়ে উঠেছে। ১৬০ টাকায় নেমে আসা পেঁয়াজ গতকাল প্রতি কেজি মানভেদে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

লাল বা অ্যারিস্টিক আলু মাসখানেক আগে বিক্রি হচ্ছিল ২০ টাকা কেজি। প্রতি কেজিতে ৫ টাকা বেড়ে ২৫ টাকায় এসে স্থির হয়ে আছে। আদা মানভেদে ১৮০ থেকে ২০০ টাকা ও শুকনো মরিচ বিক্রি হচ্ছে মানভেদে ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি। সাম্প্রতিক বুলবুল ঝড়ের প্রভাবে যশোর অঞ্চলের সবজি েেত ব্যাপক তি হয়েছে। বড় বাজারের মাছ বাজার রোডের কাঁচামালের আড়তদার ‘মনিরামপুর ভান্ডার’ এর অন্যতম স্বত্বাধিকারী মো. গোলাম মোস্তফা বাবলা জানান, অধিকাংশ সবজির তে ঝড় ও বুষ্টির পানিতে নষ্ট হয়েছে। বিশেষ করে বেশি তি হয়েছে টমেটোর তে, ফুলকপি, শিম, বাঁধাকপি, পটল, বেগুন, ঢেঁড়স ও লাউয়ের।

তিনি আরও জানান, চাষিরা নতুন করে আবারও আবাদ শুরু করেছে, শীতের এই নতুন সবজি বাজারে আসতে মাসখানেক সময় লাগবে। ঘাটতির কারণে এ সময়ের মধ্যে বাজারে সবজির দাম স্থিতিশীল থাকবে না। গতকাল শুক্রবার বড় বাজারে নতুন আসা পেঁয়াজের কালি প্রতি কেজি বিক্রি হয়েছে ২৪০ টাকা। অবশ্য আমদানি বাড়লে দাম কমে আসবে। ফুলকপির কেজি বিক্রি হয়েছে মানভেদে ৭০ থেকে ৮০ টাকা, বাঁধাকপি বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা, উচ্ছে বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা, মুলো বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা, পটল বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা, বেগুনের কেজি বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা, শিম ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, শসা ১০০ থেকে ১১০ টাকা, গাজর ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়ো ৩০ থেকে ৪০ টাকা, কচুরলতি ৪০ থেকে ৫০ টাকা, ওল ৫০ থেকে ৬০ টাকা, মানকচু ৩০ থেকে ৪০ টাকা, কাঁচকলা ২৫ থেকে ৩০ টাকা, লাউ প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা। বাজার করতে আসা ক্রেতা বেসরকারি চাকরিজীবীগন জানান, বাজারে বর্তমানে কোনো জিনিস কেনার মতো নেই, প্রতিটি পণ্যের দামই আকাশছোঁয়া।