যশোরের চৌগাছার সাড়ে তিনশত বিএনপি আ’লীগে যোগদান

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃএকাদশ জাতীয় সংসদ নির্বাচনের ত্রিশ ঘন্টা আগে চৌগাছায় বিএনপির সাড়ে তিন শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগ দিলেন।শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবের সরকারি বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে ফুলসারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি-যুবদল ও স্বেচ্ছাসেবকদলের এসব নেতাকর্মী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম হাবিবুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।ফুলসারা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মান্নানের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক ও জগদীশপুর ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য শের আলী, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।যোগদানকারীদের উদ্দেশে উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বলেন, ‘আগামী ৩০ তারিখের নির্বাচনে আপনারা নৌকার পক্ষে কাজ করবেন।’