চৌগাছা (প্রতিনিধি), যশোরঃ যশোরের চৌগাছায় বাল্য বিবাহ দেবার কারনে কনের পিতা রবিউল ইসলামকে ত্রিশ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার ।
সোমবার (১২ নভেম্বর ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার বাল্য বিবাহের খবর জানতে পারে । চৌগাছা সদর ইউনিয়নের মনমতপুর গ্রামের রবিউল ইসিলামের মাদ্রাসা পড়ুয়া নাবালিকা মেয়ের সাথে হাকিমপুর ইউনিয়নের আবুল কাশেমের ছেলে মোমিনুরের বিয়ে সম্পন্ন হবে বলে কনের বাড়ি ব্যবস্থা চলছিল । এখবর উপজেলা নির্বাহী অফিসার শুনে কনের বাড়িতে খবর পাঠায় কনের জন্ম সনদ নিয়ে উপজেলা অফিসে আসার জন্য । পরবর্তিতে সন্ধ্যার দিকে কনের পিতা রবিউল ইসলাম লোক মারফত একটি ভুয়া জন্মসনদ ইউএনও সাহাবের কাছে পাঠান এবং মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করেন কিন্তু ভুয়া জন্মসনদটি ধরা পড়ে যায় । প্রতিফলন স্বরুপ রাত্রে ইউএনও পুুুুলিশ নিয়ে কনের বাড়িতে অভিযান চালালে কনের বাড়ির লোকজন পালিয়ে যায় । শুধু বরযাত্রী বহনকারী একটি মাইক্রোবাস পান । সে সময় ইউএনও সাহেব মাইক্রোবাসের চাবি জব্দ করেন এবং একই সাথে ছেলের বাড়িতেও অভিযান চালান । এতে বরপক্ষ নিজের পরিবারের সকলেই সহ নব বধুকে নিয়ে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যান ।
পরে রাত দশটার দিকে মাইক্রোবাসের চাবি আনতে কনের লোকজন উপজেলা অফিসে গেলে সেখানে কনের পিতা রবিউল ইসলামকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ত্রিশ হাজার টাকা জরিমানা করে থানা হাজতে প্রেরণ করা হয় । কিন্তু জরিমানার টাকা পরিশোধ করলে রবিউল ইসলামকে ছেড়ে দেওয়া হয় ।


