আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছায় আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেল তিনটায় চৌগাছা উপজেলা পরিষদের হলরুমে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উপজেলার যুবলীগের নেতৃবৃন্দের বিভিন্ন আলোচনার মাধ্যমে পালিত হয় । উপজেলা যুবলীগের আহবায়ক এবং উপজেলা পরিষদের জনপ্রিয় ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক ও পৌর কাউন্সিলর আনিচুর রহমান আনিচ, উপজেলা যুবলীগের সদস্য ও চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, সদস্য দেওয়ান আনিছুর রহমান, তসলিমুর রহমান, ধূলিয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের মাস্টার ফারুক হোসেন, ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্যবৃন্দ, উপজেলা যুবলীগের সাবেক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


