মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর সদর প্রতিনিধি: যশোরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোববার অভিযান চালিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানির ৭ জন প্রতিনিধিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চিকিৎসা নিতে আসা রোগীরা তাদের কারণে অনেকটা ভোগান্তির শিকার হওয়ায় এই পদপে নেয়া হয়েছে।
আদালতের পেশকার শেখ জালাল উদ্দীন জানান, দুপুর সোয়া একটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য বন্ধে হাসপাতালে অভিযান চালান। এ সময় বিভিন্ন ওষুধ কোম্পানির ৭ জন প্রতিধিনির সেখানে তৎপরতা ল্য করা হয়। আদালত তাদের ধরে জনভোগান্তির অপরাধে ২শ টাকা করে মোট ১৪শ টাকা জরিমানা করেন। এরা হলেন-নজরুল ইসলাম, খলিলুর ইসলাম, আজানুর রহমান, আমিরুল ইসলাম, নুরজ্জামান, জিয়াউর রহমান ও প্রভাষ মন্ডল।
উল্লেখ্য, এমনিতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা নানা ভোগান্তির শিকার হন। তার ওপর বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধির দৌরাত্ম্যের কারণে রোগীদের ভোগান্তি আরও বেড়ে গেছে। কোন রোগী চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে ক থেকে বের হওয়ার সাথে সাথে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তার কাছ থেকে ছোঁ মেরে প্রেসক্রিমশন কেড়ে নেন।
এরপর তাদের মধ্যে প্রেসক্রিশন দেখার প্রতিযোগিতা বেড়ে যায় চিকিৎসক কোন কোন কোম্পানির ওষুধের নাম লিখে দিয়েছেন। এদিকে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত ও ইরুফা সুলতানার নেতৃত্বে আলাদা ভ্রাম্যমাণ আদালত যশোরের খয়েরতলায় ৩টি ট্রাক ও একটি মোটরসাইকেল চালকের মোট আড়াই হাজার টাকা জরিমানা করেছেন। গাড়ির রেজিস্ট্রেশন ও চালকের লাইসেন্স না থাকার কারণে তাদের জরিমানা করা হয়। একইদিন বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের স্টেডিয়ামপাড়ার রোজ গার্ডেন বিউটি পার্লারে অভিযান চালান। এ সময় আদালত সেখানে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী পাওয়ায় পার্লার কর্তৃপকে ৫শ টাকা জরিমানা করেন।


