যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে মনোনয়ন দাখিলের ঝড় বয়েছে

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোর-২ আসনে মনোনয়নের ঝড় উঠেছে । সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করতে বুধবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ১৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন । এ পর্যন্ত মনোনয়ন দাখিলে অংশগ্রহণ কারিগণ হলো আওয়ামী লীগের বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাছির উদ্দিন, জামায়াতের (ধানের শীষ) মুহাদ্দিস আবু সাঈদ মুহাম্মদ শাহাদাৎ হুসাইন, বাংংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (হাত পাখা) মাওলানা আসাদুজ্জামান,   বিএনপির সাবিরা নাজমুল মুুুুন্নি, আওয়ামী লীগের এবিএম আহসানুল হক (স্বতন্ত্র), বাংলাদেশ জাতীয় পার্টির (ড. এমএ মুকিত) বিএম সেলিম রেজা, বাসদের মো. আলাউদ্দিন,  জাকের পার্টির মুহাম্মদ মহিদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা শহিদুল ইসলাম ইনসাফী, গণফোরামের মেজর (অব.) আসাদুজ্জামান, আওয়ামী লীগের অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির (স্বতন্ত্র), আবু সাঈদ (স্বতন্ত্রর), বিএনপির অ্যাডভোকেট মুহম্মদ ইসহক, ন্যাপের অ্যাডভোকেট এনামুল হক এবং জাতীয় পার্টির ফিরোজ শাহ মনোনয়নপত্র দাখিল করেছেন ।