আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনে চৌগাছায় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয় । রবিবার (৩০ ডিসেম্বর) সারাদিন চৌগাছা উপজেলার সদর ইউনিয়নে পাঁচটি, পৌরসভায় পাঁচটি, সুখপুকুরিয়া ইউনিয়নে নয়টি, নারায়ণপুর ইউনিয়নে নয়টি, স্বরুপদাহ ইউনিয়নে নয়টি, পাতিবিলা ইউনিয়নে পাঁচটি, হাকিমপুর ইউনিয়নে আটটি, জগদীশপুর ইউনিয়নে সাতটি, সিংহঝুলী ইউনিয়নে পাঁচটি, ধূলিয়ানী ইউনিয়নে পাঁচটি, পাশাপোল ইউনিয়নে ছয়টি, ফুলসারা ইউনিয়িনে আটটি মিলে মোট একাশিটি কেন্দ্রে জাতীয় নির্বাচনের এই ভোট কার্যক্রম সম্পন্ন হয় । ভোট শেষে সকল কেন্দ্রের ফলাফল উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসারের কাছে পৌছালে হিসাব শেষে ফলাফল দাড়ায় নৌকা- ১৪১৬৫০, ধানের শীষ- ৬৭৬০, লাঙল- ৪৩৯, মই- ৫৩০, ঊদীয়মান সূর্য- ৫০, হাত পাখা- ২০৭৬, কাঁঠাল- ৭১৪ । একই ভাবে ভোট প্রক্রিয়ায় ঝিকরগাছার ফলাফল দাড়ায় নৌকা- ১৮৪১৪৩, ধানের শীষ- ৭১৮০, লাঙল- ৭৪৩, মই- ৬১, ঊদীয়মান সূর্য- ২৬, হাত পাখা- ৯২৭, কাঁঠাল- ৩১০ ভোট পেয়েছে । সব মিলিয়ে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে মোট ৪০৫৬৫৭ ভোটের মধ্যে নৌকা মার্কার প্রার্থী অবসরপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার নাসির উদ্দীন ৩২৫৭২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন । তার প্রতিদন্দী প্রার্থী ধানের শীষের মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হোসাইন পেয়েছেন ১৩৭৩৩ ভোট । ভোট কেন্দ্র পর্যাবেক্ষক সূত্র হতে জানা যায় দুই উপজেলায় সারাদিন সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে । গুটি কয়েক কেন্দ্রে সামান্য কলোহ দেখা দিলেও তা বেশ দূর পর্যন্ত গড়ায়নি । যশোর-২ আসনে ভোটকেন্দ্র সমূহে মারামারিতে নিহতের খবর লোকমুখে শোনা গেলেও তা সঠিক নয় । প্রিজাইডিং অফিসার দের মতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মত নিরবে, গলোযোগবিহীন, শান্ত পরিবেশে ভোট কখনো হয়নি ।


