যুবক মজিদুলের সন্ধান চায় পরিবার

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: মো: মজিদুল ইসলাম (২১) পিতা:-মো:জয়নুল আবেদীন, মাতা:- মোছা: মর্জিনা বেগম, গ্রাম: বাঙ্গালপাড়া পোষ্ট: নশরতপুর, থানা:- চিরিরবন্দর, জেলা:-দিনাজপুর। সে গত ২৭ই জুলাই শুক্রবার সকাল ১১ টার সময় তার নিজ বাড়ি হতে রাণীরবন্দর সুইয়ারী বাজারের উদ্দ্যেশে বের হয়ে যায়। তার পর থেকে যুবক আব্দুল মজিদুলের কোনো সন্ধান মেলেনি।
সে রাণীরবন্দর ইছামতি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলো। মজিদুল বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো চেক প্রিন্টের টি-শার্ট ও কালো রঙের পুলপ্যান্ট। ছেলেটির সন্ধান পেলে ০১৭৫০১৮৬৯০৫- মোবাইল নং এ জানানোর জন্য অনুরোধ করা গেলো।