রংপুরে  চীন ফেরত বাংলাদেশি ও চীনা নাগরিকদের তালিকা তৈরি করা হচ্ছে

রংপুর: রংপুরে চীন ফেরত বাংলাদেশি ও চীনা নাগরিকদের তালিকা তৈরি করা হচ্ছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের সিভিল সার্জন হীরম্ব কুমার রায় এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত মাসে বা তার আগে বাংলাদেশি শিক্ষার্থীসহ যারা চীন থেকে ফেরত এসেছেন এবং রংপুরে চীনা শিক্ষার্থীসহ নাগরিকদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তালিকা অনুযায়ী তাদের পর্যবেক্ষণে রাখা হবে। হীরম্ব কুমার বলেন, রংপুর অঞ্চলের বিভিন্ন স্থলবন্দরে করোনা ভাইরাস শনাক্তকরণে মেডিক্যাল টিম কাজ করছে। তাই এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।