আল -আমিন, নীলফামারীঃ রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান( পিপিএম)।আজ (১৬ নভেম্বর) মঙ্গলবার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ (বিপিএম)এর সভাপতিত্বে অক্টোবর মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় রংপুর রেঞ্জে গত অক্টোবর মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় নীলফামারী পুলিশ সুপার, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম)কে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, । এসময় উপস্থিত ছিলেন জনাব এ এফ এম আনজুমান কালাম,অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স); জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট); জনাব এস এম রশিদুল হক পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) সহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার বৃন্দ।



