রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান 

আল-আমিন,নীলফামারীঃ পরপর দুইবার রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন, নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। আজ ১২ ডিসেম্বর ডিআইজির কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জর ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর সভাপতিত্বে নভেম্বর মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় রংপুর রেঞ্জে নভেম্বর মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় নীলফামারী  পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) কে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন  বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জর ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।
এসময় উপস্থিত ছিলেন   এ এফ এম আনজুমান কালাম,অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স),মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট),এস এম রশিদুল হক পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) সহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার বৃন্দ।