কুড়িগ্রাম প্রতিনিধিঃ রংপুর রেঞ্জ পুলিশে কুড়িগ্রাম জেলা পুলিশ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।এই গৌরব অর্জনে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুড়িগ্রামের সর্বস্তরের মানুষ।
সোমবার(১৬ মার্চ) সকাল ১০টায় রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কুড়িগ্রাম জেলা পুলিশ শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর হাতে সম্মাননা স্মারক ও পুরুস্কার তুলে দেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।এসময় কুড়িগ্রাম জেলা পুলিশের ৫জন কর্মকর্তাকেও পুরুস্কৃত করা হয়।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম জানান, মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই শ্লোগনকে ধারন করে জেলার প্রত্যেক থানাকে জনগনের আস্থার জায়গা হিসেবে দাড় করাতে কাজ করা হচ্ছে।জনগন যেন হয়রানির শিকার না হয় সেব্যাপার প্রত্যেক থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।যে কোন অপরাধ সম্পর্কে পুলিশকে তথ্য দেয়া এবং জরুরী প্রয়োজনে ৯৯৯ এ কল করে সেবা নেওয়ার আহবান জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত বছরে প্রশংসনীয় সাফল্য অর্জন করেন কুড়িগ্রাম জেলা পুলিশ।
২০১৯ সালের জেলা পুলিশের সাফল্য তুলে ধরা হলো-
মাদক উদ্ধারঃ জেলা পুলিশ, কুড়িগ্রাম বিভিন্ন সময় অভিযান পরিচালনার মাধ্যমে ২০১৯ সালে ৭১৩ কেজি গাঁজা, ৪৪৪৫১ পিস ইয়াবা, ৪২৩.৯০ গ্রাম হেরোইন, ১৮০১ বোতল ফেন্সিডিল, ১২৬ বোতল বিদেশী মদ, ২১১ লিটার দেশী মদ এবং গাঁজার গাছ ৭টি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থাঃ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অত্র জেলায় নিয়মিত কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে সভার আয়োজন করা হয়। আয়োজিত সভায় সমাজের গণ্যমান্য ব্যক্তিসহ সকলকে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার কার্যক্রম গ্রহন করা হয়েছে। এছাড়াও প্রতিটি এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে একটি করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
মামলা নিষ্পত্তির হারঃ অত্র জেলায় রুজুকৃত মামলা নিষ্পত্তির জন্য মামলা মনিটরিং সেল গঠন করা হয়েছে। পুরাতন ও জটিল মামলাগুলি মনিটরিং সেল এর মাধ্যমে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করায় অতি দ্রুত মামলা নিষ্পত্তি সম্ভব হচ্ছে।
ট্রাফিক ব্যাবস্থাপনা ও জরিমানা আদায়ঃ ট্রাফিক আইন ভঙ্গ করার অপরাধে কুড়িগ্রাম জেলায় মোট ৭৬৫২টি মামলা এবং ২৭,৪১,৯০০ (সাতাশ লক্ষ একচল্লিশ হাজার নয়শত) টাকা জরিমানা আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
নিখোঁজ নারী, শিশু ও নিখোঁজ ব্যক্তি উদ্ধারঃ জেলায় ২০১৯ সালে নারী ও শিশু অপহরণের ঘটনায় মোট ৪৪টি মামলা রুজু হয়।সংশ্লিষ্ট মামলাগুলির তদন্তকারী কর্মকর্তা অপহরণকৃত সকলকেই উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
ক্লু-লেস, চাঞ্চল্যকর হত্যা মামলা ডিটেকশনঃ ক্লু-লেস, চাঞ্চল্যকর হত্যা মামলা যেমন, নাগেশ্বরী থানার মামলা নং-১৬ তাং ১০.০৯.২০১৯ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার এবং মামলার রহস্য উদঘাটন হয়েছে।মামলা নং ৩৭ তাং ২৭.০৯.২০১৯ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর ঘটনাটিও একটি ক্লুলেস ঘটনা। প্রযুক্তিগত সহায়তা প্রদানের মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করতঃ মামলার মূল রহস্য উদঘাটন সম্ভব হয়েছে।রৌমারী থানার মামলা নং-১২,তাং ১৯.১০.২০১৯ইং, ধারা- ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর ভিকটিম একজন স্কুল ছাত্রী।গত ১৯.১০.২০১৯ইং বিকেল ৩ঘটিকার পর চর ঘুঘুমারী গ্রামের কাশিয়াবাড়ীর ভিতর ভিকটিম এর ওড়নার একপ্রান্ত দিয়ে গলা পেচানো এবং অপর প্রান্ত দিয়ে মুখ পেচানো এবং এবং স্কুল ড্রেসের বেল্ট দিয়ে পিছনে দু’হাত বাধা মৃত অবস্থায় পাওয়ায় বর্ণিত সংবাদ রৌমারী থানায় আসার পর পুলিশ লাশ উদ্ধার করে।রৌমারী থানায় মামলা নং-১২, তাং ১৯.১০.২০১৯ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।মামলা হওয়ার পর কোন তথ্য,উপাত্ত পাওয়া না গেলেও প্রযুক্তিগত তথ্যের সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামী নুরনবী(২১),পিতা- মৃত জোনাব আলী এবং হামিদুল ইসলাম(২০), পিতা- হাসেন আলী, উভয় সাং চর ঘুঘুমারী,থানা উলিপুর। তাদের দু’জনকে গ্রেফতার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। উলিপুর থানার মামলা নং-২৮, তাং ২২.১০.২০১৯ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর ঘটনাটিও একটি ক্লুলেস ঘটনার মূল রহস্য উদঘাটন এবং আসামীরা গ্রেফতার হয়েছে।
অপরাধ সংস্পর্শে আসা পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাঃ বিভিন্ন অপরাধের সংস্পর্শে আসা পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।এর মধ্যে এক এসআই (নিরস্ত্র) ও এক এএসআই (নিরস্ত্র) এবং একজন কনস্টবলের বিরুদ্ধে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের অভিযোগে ফৌজদারী মামলা রুজু হয়। তাদেরকে বিভাগীয় শাস্তি প্রদানের নিমিত্তে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ২জন কনস্টেবল ফৌজদারী মামলায় আটক হলে তাদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা রুজু করা হয়েছিলো।


