রংপুর-৩ আসনে এরশাদসহ ৬টি আসনে বিভিন্ন দলের ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ

রংপুরঃ রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদসহ ৬টি আসনে বিভিন্ন দলের ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে রোববার রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনামুল হাবীবের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির।

এছাড়া সংসদীয় ৬টি আসনের মধ্যে রংপুর-১ (গঙ্গাচড়া) থেকে মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পার্টির মশিউর রহমান রাঙা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোক্তার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিএম সাদিক।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে মনোনয়নপত্র নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফ আলী।

রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাশেক রহমান এবং খেলাফত মজলিসের একজন (নাম জানা যায়নি)।

রংপুর-৪ (মিঠাপুকুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবু তাহের মো. আজম খান, জাকের পার্টির লায়লা আঞ্জুমান আরা বেগম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বদিউজ্জামান।

রংপুর-৫ (কাউনিয়া-পীরগাছা) আসনে স্বতন্ত্র পার্থী হিসেবে গোলাম রব্বানী, শামীম মিয়া, রাশেক রহমান ও আশিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম ভোলা এবং রংপুর-৬ (পীরগাছা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেলাল হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।