রাঙামাটিতে বেপরোয়া বাসের ধাক্কায় সাইক্লিস্ট নিহত

জেলা প্রতিনিধিঃ রাঙামাটিতে বেপরোয়া বাসের ধাক্কায় সাইক্লিস্ট সাহেব আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে জেলা সদরের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সেন্ট সাইকেল অব বাংলাদেশ টিমের প্রধান মো. ইসফাক বলেন, বুধবার সকালে চট্টগ্রাম থেকে তারা আটজনের সাইক্লিস্ট দল নিয়ে রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। দুপুরে রাঙামাটির সাপছড়ি এলাকায় গেলে বিপরীত দিক আসা একটি বাস সাহেবকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি জানান, আমি বিষয়টি সম্পর্কে জানি না। তবে, খবর নিয়ে বিস্তারিত জানাবো।