রাজশাহীতে নিখোঁজের তিন দিন পর এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিখোঁজের তিন দিন পর জয়নাল আবেদিন (১৯) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার সরাংপুর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জয়নাল আবেদিন ওই গ্রামে তার ফুপুর বাড়িতে থেকে পড়াশোনা করতেন। তিনি গোদাগাড়ী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। নিহত জয়নাল আবেদিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর হরিশপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

নিহতের পরিবারের জানায়, গত ১১ অক্টোবর বেলা আড়াইটার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। এরপর তাকে খুঁজে না পেয়ে পরদিন থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা।

জয়নাল আবেদিনের বাবা খোরশেদ আলমের দাবি, তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ফুপুর বাড়ির পাশের পুকুরে ওই ছাত্রের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ওই যুককের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরো জানান, ওই যুককের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।