কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাল্যবিবাহ আয়োজনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেল- জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ যোবায়ের হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার দেবীচরণ গ্রামের বর মোঃ ছালেম মিয়াকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় পূর্বক তিন মাসের জেল প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এছাড়াও উমরমজিদ ইউনিয়নের সরদারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করলে বর পালিয়ে যায়। কনে মোছাঃ মুক্তা আক্তার। এবং বিয়ের আয়োজক মোঃ আবুল কাশেম, মোছাঃ গোলাপী বেগম, নুর মোহাম্মদ মিয়াকে আটক করে তাদের প্রত্যেকের দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল প্রদান করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন জানান, বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ।সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান তিনি।


