রাজারহাটে  ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে তথ্য অফিসের আয়োজনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে  আজ বৃহস্পতিবার  সকাল ১১ টায় রাজারহাট উপজেলার ১ নং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে,ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।  কনফারেন্সে ঢাকা থেকে সরাসরি যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা এর পরিচালক জনাব মোঃ তৈয়ব আলী।
এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ  সম্পাদক এস. এম  ছানালাল বকসী।  কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, সন্ধান কুড়িগ্রামের নির্বাহী পরিচালক আবুল বাসার খান, সহকারি তথ্য অফিসার এইচ এম শাহজাহান মিয়া, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।