রাজিবপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধিঃ “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার রাজিবপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে রাজিবপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম রাজিবপুর এর আয়োজনে রাজিবপুর থানা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে বাজার, রাজিবপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়  প্রদক্ষিন করে থানায় গিয়ে মাদক ও বল্যবিবাহ নিয়ন্ত্রনে আলোচনা সভা হয়।
এ সময় রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও র‍্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী, আজিম উদ্দিন মাষ্টার, গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, পুলিশ সদস্য, সাংবাদিক বৃন্দসহ অনেকেই।