রাজিবপুর ও বৃহত্তর কাটিগ্রাম বাজারে লকডাউন কার্যকরে ভ্রাম্যমান আদালতের অভিযান

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় চলমান লকডাউন কার্যকর করতে মানিকগঞ্জ জেলার সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব তাসলিমা জিরিন এর নেতৃত্বে কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর ও বৃহত্তর কাটিগ্রাম বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। কৃষ্ণপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব বিপ্লব হোসেন সেলিম এ সময় উপস্থিত ছিলেন।
৬-ই এপ্রিল ২০২১-ইং রোজ মঙ্গলবার মানিকগঞ্জ জেলার সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর ও বৃহত্তর কাটিগ্রাম বাজার পরিদর্শন কালে জনাব তাসলিমা জিরিন বলেন, চলমান করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবিলায় সরকারি নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় দোকান বিকেল ৬-টা পর্যন্ত খোলা রাখা যাবে। কাঁচা বাজার ৪-টা পর্যন্ত খোলা রাখা যাবে, হোটেল বা রেস্টুরেন্টে বসে খাবার খেতে পারবে না, বাসায় নিয়ে যেতে পারবে, ফার্মেসি গুলো খোলা রাখা যাবে কিন্তু অতিরিক্ত ভীর করা যাবে না বা বসে গল্প করা যাবে না, কৃষি পণ্যের দোকান খোলা রাখা যাবে কিন্তু বসে গল্প করা যাবে না, প্রসাধনি সামগ্রী ও জামা কাপড়ের দোকান বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরুতে পারবেনা। তিনি আরও বলেন প্রতিদিন গড়ে প্রায় ৫০ থেকে ৬০ জন করোনা ভাইরাস কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে মৃত্যু বরণ করছে। এ সময় তিনি মেসার্স সুফিয়া স মিল ও ফার্নিচার তৈরির দোকান বন্ধ করে দেন।
তিনি সতর্ক করে বলেন, লকডাউন চলাকালে  সরকারি নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।