মোঃ সোহেল রানা রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গত সোমবার(১৯এপ্রিল) লকডাউনের ৬ষষ্ঠ তম দিনে ,করোনা ভাইরাস রোধে লকডাউনের সময়,দোকান পাট খোলা রাখায় ও মাস্ক ব্যাবহার না করার অপরাধে ৬ দোকানদার মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ।
প্রত্যেক দোকানদারকে ৬০০টাকা করে মোট ৩৬০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির।এছাড়াও গরীর ,অসহায় ও প্রতিবন্ধী পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ইউএনও ।ভ্রাম্যমাণ আদালত চলা কালে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের সংশ্লিষ্ট কর্মচারী,সাংবাদিক, পুলিশ ও নিরাপত্তা কর্মী । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী কর্মকর্তা।


