রাণীশংকৈলে গমের খড় দিয়ে কালীর মূর্তিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা; এলাকায় আতঙ্ক

মোঃ সুলতান আলী, বালিয়াডাঙ্গী থানা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার উত্তরগাঁও গ্রামে রাতের আধারে সকলের অগোচরে গ্রমের খড় দিয়ে কালী মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভস্মিভূত হয়েছে কালী মূর্তিসহ মন্দিরের অবকাঠামো। বৃহস্পতিবার 18 মার্চ দিবাগত রাতে গ্রামের মৃত ফাগু রাম চন্দ্রের ছেলে শান্ত চন্দ্র মন্টুর বাড়িতে অবস্থিত পারিবারিক কালী মন্দিরটিতে এ ঘটনা ঘটে।    বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত অনুমানিক ৯ টার সময় মন্টুর বাড়ির ১০০ গজ পূর্ব পাশের। কালী মন্দিরটিতে গমের খড় দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পথচারীরা আগুন দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আশপাশের মানুষকে জানালে সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কালী মূর্তিটিসহ মন্দিরের অবকাঠামো সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। মন্দির বাড়ির জমিদাতা শান্ত চন্দ্রের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন গমের খড় দিয়ে কালী মূর্তিটিকে পুড়ে ছাই করে দিয়েছে দুর্বৃত্তরা।
আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। এ এলাকার হিন্দু পরিবারগুলো আতঙ্কে রয়েছে। এখন মন্দিরে আগুন দিয়েছে, এরপরে যে আমাদের ঘরবাড়িতে আগুন দিবে না এর কোন নিশ্চয়তা নেই। তাই আমি লিখিত অভিযোগ দিতে থানার পথে রওনা হয়েছি।। এ ব্যাপারে রাণীশংকৈল উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক বলেন, আমি ফোনে ঘটনাটি জেনেছি এবং থানায় অভিযোগ দিতে বলেছি। সত্যতা নিশ্চিত করে রানিশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, খবরে পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করছি।  টিন ও বাঁশের তৈরি মন্দির ঘরটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং মূর্তিটি পুড়ে গেছে। আমাদের তদন্ত ও পুলিশ টহল অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হয়