রাণীশংকৈলে ডিবি পুলিশের অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ আটক ৩ জন

মোঃ সোহেল রানা, রাণীশংকৈল থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডিবি পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবা  সহ ৩ জনকে আটক করেছে পুলিশ | গত বৃহস্পতিবার (১এপ্রিল)সন্ধ্যা ৬টা সময় গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈলে উপজেলার লেহেম্বা ইউনিয়নের অন্তর্গত পদমপুর দক্ষিণ পাড়া গ্রাম থেকে মোঃ জামাল উদ্দিন জামাল (২৫) ও মোঃ আশরাফুল ইসলাম (২৮)কে আটক করা হয় |

এসময় আশরাফুল ইসলাম কালুর কাছে হালকা গোলাপী রঙের ১০ পিস ইয়াবা ও জামাল উদ্দিন জালাল এর কাছ থেকে হালকা গোলাপী রঙের ৪০ পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি পুলিশ | অপরদিকে রাত ১১টার সময় রাণীশংকৈল থানাধীন হোসেনগাঁও ইউনিয়নের অন্তর্গত কালীগাও গ্রাম থেকে মোঃ ইব্রাহিম খলিল ওরফে ফজল আলি (৩০) নিকট হতে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন ডিবি পুলিশ | এ বিষয়ে ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে  পারি তারা উভয়ে মাদক ব্যবসায়ী এ বিষয়ে উভয়ের নামে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে |