রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মোঃ সোহেল রানা রাণীশংকৈল উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাড়ির পাশে খেলা করতে গিয়ে, পুকুরের পানিতে পড়ে রিপন রায় (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (৩০ অক্টোবর) দুপুরে দিকে রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বাড়া তেঘরিয়া গ্রামে এঘটনা ঘটে।
নিহত শিশু রিপন রায় (৩) উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা তেঘরিয়া গ্রামের তপন রায়ের একমাত্র সন্তান।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহতের মা ও দাদা দাদি তারা সকলে গরুর জন্য ঘাস আনতে মাঠে যায়। এসময় বাবার সাথে বাড়িতে ছিল শিশু রিপন রায়।এক সময় খেলার জন্য রিপন বাড়ি থেকে পুকুরের পাশে চলে আসে এবং পানিতে পড়ে যায়। নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না খবর পেয়ে পরিবারের লোকজন খোজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে এক পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করেন শিশুটির দাদা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৮নং নন্দুয়ার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারী। এবিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন, নিহতের ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না লাশ ।  জন্য  শিশুটির পরিবারকে মরদেহের শেষকৃত্যের অনুমতি দেওয়া হয়েছে ।