রাণীশংকৈলে মাক্স পরিধান না করায় ৯ জন ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

মোঃ সোহেল রানা রাণীশংকৈল থানা প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে মাক্স পরিধান না করায় ৯ জন ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত | ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাড়া দেশের মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।

গতকাল বৃহস্পতিবার  (১এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন মহাসড়ক ও পৌর কাঁচা বাজারে মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন ১৮৬০ এর ২৬৯ ধারায় ৯ জনকে সামান্য অর্থ জরিমানা করেন ভ্রম্যমান আদালত । এছাড়াও শতাধিক মাস্ক বিহীন গরীব পথচারীকে বিনামূল্য মাস্ক বিতরণ করেন ইউএনও ।এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।এ সময় ইউএনও অফিসের পেশকার ইউনুস আলী, এস আই আহসান হাবিব, পুলিশ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও বলেন সাড়া বিশ্বে করোনা আবার ভয়াবহ রূপ ধারণ করেছে তারই প্রেক্ষিতে এ মাস্ক বিতরণের কার্যক্রমের শুরু হয়েছে । সেই সাথে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা ও মাস্ক পরিধান করে চলাফেরা পরামর্শ দেন তিনি জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী কর্মকর্তা জানান ।