মোঃ সোহেল রানা ,রাণীশংকৈল থানা প্রতিনিধিঃ সারাদেশে সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউন চলমান থাকায়,গত (১৪এপ্রিল) বুধবার ভোররাত হতে আগামী (২১এপ্রিল) মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন সরকার|
গত ৫ এপ্রিলের লকডাউন অপেক্ষা, গত ১৪এপ্রিলের লকডাউন সর্বাত্মক কঠোর হওয়া,উপজেলার বিভিন্ন পয়েন্ট হাট-বাজার রাস্তাঘাট ঘুরে দেখা যায় রানীশংকৈল উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিজিএফ কার্ডধারী ভোক্তাদের ৩০কেজি করে খাদ্য অধিদপ্তরের প্রস্তুত করা অবস্থায় ভিজিএফ চাল (রিলিফ)বিতরণ করেন ৬নং কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ|
প্রথম দিকে সাধারণ ভোক্তারা একত্রে জটলা বেঁধে দূরত্ব না মানলেও ক্রাইম পেট্রোল রিপোর্টাররা স্বাস্থ্য বিধি না মেনে এবং মাক্স পরিধান ছাড়া রিলিফ বিতরণ করতে নিষেধ করলে,চেয়ারম্যানের নির্দেশে গ্রাম্য পুলিশের তৎপরতায় কার্ডধারী সকল বক্তাদের মাক্স পরিধান করার নির্দেশ দেন এবং নিম্নতম ৩ ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে চাল গ্রহণ করতে বলেন চেয়ারম্যান |


