রামপালে যথাযত মর্যাদার সাথে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন


এম এম সি মেহেদী রামপাল (বাগেরহাট) ঃ রামপালে যথাযত মর্যাদা ও গুরুত্বের সাথে বিশ্ব মানবাধিকার দিবস -২০১৮ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন, রামপাল উপজেলা শাখার আয়োজনে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার অডিটরিয়ামে এসে শেষ হয় এবং সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন, রামপাল উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ মহিউদ্দিন শেখ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলেচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মানবাধিকার কমিশন’র সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম , প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার, প্রভাষক গোলাম ইয়াছিন, প্রধান শিক্ষক হাওলাদার আঃ মান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শেখ সাদি ও কমিশনের সদস্য শেখ আল-মামুন। এ সময় র‌্যালিতে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল, মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি , প্রভাষক শেখ শাহনেওয়াজ, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সাধারন সম্পাদক এ্যাড. চয়ন মন্ডল, প্রধান শিক্ষক আঃ মান্নান, ওয়ার্ড ভিশন’র লিপি পান্ডে, জগবন্ধু ঘরামী, সাংবাদিক অমিত পাল, সুব্রত ঢালী সুব্র, দেলোয়ার হোসেন, গোলাম ইয়াছিন রাজু প্রমুখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহন করেন। দুপুর ১টায় অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ হাফিজুর রহমান।