সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনকে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ জুম্মা শাহজাদপুর হাই স্কুল মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শাহজাদপুর চুনিয়াখালিপাড়া শাহ মখদুম কবরস্থানে দাফন করা হয়।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ জুম্মা শাহজাদপুর হাই স্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় এমপিকে চিরকালের জন্য বিদায় দিতে এবং জানাজায় অংশ নিতে হাজার মানুষের ঢল নামে শাহজাদপুরে।
এর আগে করোনা আক্রান্ত হয়ে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এই সংসদ সদস্য। শুক্রবার ভোরে তার মৃতদেহ দেশে আনা হয়। এরপর সকালে ঢাকার গুলশানের একটি মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদের হুইপ ও আওয়ামী লীগের পক্ষ থেকে তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে তাকে আনা হয় পাবনার বেড়া উপজেলার খালেকুজ্জামান স্টেডিয়ামে। সেখানে পাবনা ও বেড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা তার কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে মরদেহ শাহজাদপুর শহরের দ্বারিয়াপুরে নিজ বাড়িতে নেওয়া হয়। পরে আর শাহজাদপুরে মরদেহ নিয়ে আসা হয়।


