রুহিয়া থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা প্রতিনিধিঃ  ‘মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে, কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবিলায় রুহিয়া থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। গত রোববার (২১ মার্চ) ঠাকুরগাঁওয়ের রুহিয়ার চৌরাস্তায় পথচারীদের মাঝে মাস্ক পরিয়ে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চিত্ত রঞ্জন রায়।
এসময় তিনি বলেন, ‘আমাদের সকলকে সচেতন হতে হবে। অযথা বাইরে ঘুরাঘুরি করা থেকে বিরত থাকতে হবে। মাস্ক পরিধান ও নিয়মিত  হ্যান্ড-স্যানিটাইজার ব্যবহার করতে হবে। নিজের পাশাপাশি অন্যজনকে সচেতন হতে উদ্বুদ্ধ করতে হবে।’এছাড়াও ওসির নেতৃত্বে পুলিশের অন্যান্য সদস্যরা চৌরাস্তা, রামনাথ ও উত্তরা বাজারের আশেপাশের রাস্তায় মাস্কবিহীন চলাচলকারী পথচারী, মোটরসাইকেল, বাইসাইকেল আরোহী, ট্রাক ড্রাইভার, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, অটো ড্রাইভারদেরকে মাঝে মাস্ক বিতরণ করেন।  এসময় আরও উপস্থিত ছিলেন- রুহিয়া থানার সকল পুলিশ পরিদর্শক, উপ-পরিদর্শক, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যগণ।