রূপগঞ্জে বাসচাপায় এক রিকশাচালক নিহত

সড়ক দুর্ঘটনা
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসচাপায় মফিজুল নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মফিজুল ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শিবগঞ্জের কালারচর এলাকার রুহুল আমিনের ছেলে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী জানান, দুপুরে যাত্রামুড়া এলাকায় একটি বাস রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মফিজুলের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।