রেলের জমি অধিগ্রহনে দূর্নিতীর তদন্তে ধীরগতি, আন্দোলনের প্রস্তুতি

এম এম সি মেহেদী কাটাখালী: বাগেরহাটে ফকিরহাটে রেল লাইনের জমি অধিগ্রহনে দূর্নিতীর তদন্তে কোন অগ্রগতি নেই। এই ঘটনায় ভুক্তভোগী অভিযোগ কারী এলাকাবাসী ক্ষীপ্ত হয়ে আন্দোলনের প্রস্তুতি নিয়েছেন। প্রাথমিক ভাবে তারা মানব বন্দনের কর্মসুচি পালন করবেন। পর্যায়ক্রমে কৌশল পরিবর্তন করে আন্দোলনে অগ্রসর হবেন বলে অভিযোগকারীরা এই তথ্য জানিয়েছেন।
অভিযোগকারী ই¯্রাফিল জানান, ফকিরহাটে রেলের জমি অধিগ্রহেেন তারা নিয়ম মাপিক টাকা পাননি। এমতবস্থায় জাড়িয়া মাইট কুমড়া, পিলজংগ, বেতাগা ইউনিয়নের বিভিন্ন মৌজার জমি অধিগ্রহনের দায়িত্বে নিয়েজিত সার্ভেয়ার স্থানীয় ব্যক্তির সহযোগিতায় অত্র এলাকার রেলের জমি অগ্রিহনে ভুয়া ঘরবাড়ি ও ভুয়া কাগজ পত্র দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন আরও টাকা আত্বসাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন অভিযোগ করে জমি অধিগ্রহনে আওতাভুক্ত এলাকাবাসী গত ২৪/১/২০১৮ ইং তারিখ বাগেরহাট জেলা প্রশাসক, দূর্নিতী দমন কমিশন ও বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিাযোগ করেন। ঐ অভিযোগের ভিত্তিতে বাগেরহাট নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান পিলজংগ ইউনিয়ন পরিষদে এসে প্রথমে সকল অভিযোগকারীর বক্তব্য শোনেন পরে সরেজমিনে ঘটনার তদন্ত করেন। কয়েক মাস অতিবাহিত হওয়ায় উক্ত ঘটনার তদন্তে তেমন কোন অগ্রগতি না থাকায় এক দিকে তাদের মধ্যে যেমন হতাশা বিরাজ করছে। অন্যদিকে জমি অধিগ্রহনে প্রভাবশালি কিছু মালিক ভুয়া ঘর বাড়ি ও ভুয়া কাগজপত্র দেকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এবং কিছু নিন্ম মধ্যবিত্ত আয়ের মানুষ নিয়ম অনুযায়ী পর্যাপ্ত টাকা না পাওয়ায় তারা ফুসে উঠেছেন। এমতবস্থায় তারা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন।