রৌমারী সীমান্তে গরু চোরাচালানের সময় বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গরু চোরাচালানের সময় এক বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বৃহস্পতিবার রাতে উপজেলার মোল্লারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬১ এর কাছে গরু চোরাচালানের সময় আজহার আলী (৪১) নামে এক বাংলাদেশিকে আটক করে ভারতের ঝাউডাঙা বিএসএফ সদস্যরা।আটক বাংলাদেশী আজহার ফুলবাড়ী উপজেলার বেহুলার চর গ্রামের নান্টু শেখের পুত্র।
জামালপুর বিজিবি (৩৫ ব্যাটালিয়নের) পরিচালক লে. কর্নেল এসএম আজাদ জানান, বাংলাদেশি আটকের খবরে বিএসএফ’র সাথে যোগাযোগ করা হয়েছে।পরে বিএসএফ জানায় ওই বাংলাদেশিকে তারা ভারতের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।