রোমিও মাতার ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

আল-আমিন, নীলফামারী: তরুন সমাজ সেবক, সংগঠক ও তরুন শিল্পী এ এইচ রোমিও মাতা হাজেরা বেগম পারুলের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার ৩ সেপ্টেম্বর বাদ জুম্মা মরহুমার ৩ সন্তান, পুত্রবধূ, জামাই, সামী এবং অন্যান্য শুভাকাক্ষীর আয়োজনে নগরীর একাধিক মসজিদ ও এলাকায় কোরানখতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তারমধ্যে পীরপুর জামে মসজিদ সংলগ্ন কেরামতি ভবন, আলমনগর রংপুর, মন্ডলপাড়া জামে মসজিদ, রংপুর, কাস্টমস জামে মসজিদ, সেন্ট্রাল রোড রংপুর, তিস্তা প্রজেক্ট জামে মসজিদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, আলম নগর রংপুরে দোয়া মাহাফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থান থেকে দোয়ার আয়োজন করা হয়েছে।

আদর্শ এই নারী ২০১৭ সালে ৩ সেপ্টেম্বর অকালে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার সামী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।