আরিয়ান শাকিল, ভোলা জেলা প্রতিনিধিঃ– ০৩ ডিসেম্বর ২০২২ তারিখ র্যাব-৮, ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল এ.এস.পি মোঃ জামাল উদ্দিন এর নেতৃত্বে ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন চাঁননীর হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া জিনের বাদশা পরিচয় দানকারী মাওলানা কামরুজ্জামান ওরেফে কালা হুজুর (জিনের বাদশা)আসল নামঃ-মোঃ নাজিম উদ্দিন হাওলাদার (২৫)সাং- চকডোসা (ওয়ার্ড নং-০৮), থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা’কে গ্রেফতার করে।
র্যাব-৮ ভোলা ক্যাম্প এর এ.এস.পি মোঃ জামাল উদ্দিন ক্রাইম প্রেট্রোল বিডি কে জানান আটককৃত ব্যক্তি নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে জিন-পরী ও তান্ত্রিক দ্বারা বিভিন্ন সমস্যার সমাধানসহ ভাগ্য পরিবর্তন করার মিথ্যা আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সাধারণ জনগণের কাছ থেকে বিকাশের মাধ্যমে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত জিনের বাদশা পরিচয়ে বিভিন্ন ফেসবুক পেইজ এবং লোকাল টিভি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে নিজের মোবাইল নম্বর, বিকাশ একাউন্ট, নগদ একাউন্ট দিয়ে থাকে। ভুক্তভোগী লোকজন নিজেদের সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করলে কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে পর্যায়ক্রমে টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


