লকডাউনে ঢাকায় যাওয়ার চেষ্টায় যাত্রীবাহী বাস চালককে জরিমানা

মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা প্রতিনিধি ঃ লকডাউনে নিয়ম ভঙ্গ করে ঠাকুরগাঁওয়ে যাত্রী নিয়ে ময়মনসিংহ যাওয়ার প্রাক্কালে আল্লাহর দান পরিবহনের বাস ড্রাইভারকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গোপনে যাত্রী বুকিং করে ঠাকুরগাঁও হতেময়মনসিংহের  উদ্দেশে যাওয়ার চেষ্টা করলে, গত সোমবার রাতে সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন বাস চালককে দশ   হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এবং যাত্রীদের টাকা ফেরৎ দিয়ে,যাত্রীদের
নিজ নিজ স্থানে ফিরে যেতে বলেন।

বাস ড্রাইভার মেরাজ উদ্দীন (৩৬) ময়মনসিংহ এলাকার বাসিন্দা বলে ইউএনও ফেসপবুকে জানিয়েছেন।