লক্ষাধিক টাকার কষ্টিপাথরের শিব লিঙ্গসহ আনোয়ারায় এক রাতে তিন মন্দির চুরি, থানায় অভিযোগ

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ধানপুরা এলাকার উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে রাতের আঁধারে তিনটি মন্দির চুরি ঘটনা ঘটেছে। এতে ৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর। এরআগে গত সোমবার মধ্যরাতে তারেকেশ্বর ও শীতলা মন্দিরের সামনে চুরির এ ঘটনা ঘটে।

গত বুধবার (২৬ মে) রাত আনুমানিক তিনটায় উপজেলার সদর ইউনিয়নের ধানপুরা এলাকার উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে স্বার্বজনীন দূর্গা মন্দির, কালি মন্দির ও দূর্গা বাড়ি মন্দিরে চুরি ঘটনা ঘটে। এঘটনায় বিকালে আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকদার ও ভাইস চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এঘটনায় আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃণাল কান্তি ধর অভিযোগ করে জানান, উপজেলা সদর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে গত কয়েক মাস ধরে মন্দির চুরি ঘটনা ঘটলেও দুঃস্কৃতকারী ও চুরি মালামাল উদ্ধার না হওয়ায় আমরা শংকিত। তারই ধারাবাহিকতায় বুধবার আনুমানিক তিনটার দিকে আমার পরিচালনাধীন স্বার্বজনীন দূর্গা মন্দির, কালি মন্দির ও আমার বাড়ির পাশের দূর্গা বাড়ি মন্দিরে চুরি ঘটনা ঘটে। এতে কষ্টিপাথরের শিব লিঙ্গ, দূর্গা, রাম, লক্ষণ, শীতা, হুনুমানের মুর্তি, পূঁজা সামগ্রীসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুঃস্কৃতকারীরা। তিনি আরো জানান, এব্যাপারে আমি আনোয়ারা থানায় অভিযোগ করেছি। অতিদ্রুত যেন অপরাধীদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করে দেওয়া হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম সিকদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের ধারণা রাতে দুঃস্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে। আশা করছি কম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওয়াতায় নিয়ে আসা সম্ভব হবে। রাতে পুলিশি টহল জোরদার করা হবে।