লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী এড. নুরুল হুদা পাটোয়ারী

নূর মোহাম্মদঃ ২২ নভেম্বর লক্ষীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নিজের অবস্থান জানান দিয়েছেন লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি নুরুল হুদা পাটোয়ারী।
এডভোকেট নূরুল হুদা পাটোয়ারী বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বলে মনে করে আওয়ামী লীগ কর্মীরা।
নুরুল হুদা পাটোয়ারী লক্ষীপুর জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। ছিলেন জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে।
ইতিমধ্যেই ব্যানার, ফেস্টুনে ও তোরণ নির্মাণে প্রার্থীতা নিশ্চিত করেন নুরুল হুদা পাটোয়ারী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে দলের প্রতি আনুগত্য ও ত্যাগী, অবহেলিত কর্মীদের মূল্যায়ন অঙ্গীকার ব্যক্ত করেন নুরুল হুদা পাটোয়ারী। লক্ষ্মীপুরে আওয়ামী লীগকে একটি শক্তিশালী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন নুরুল হুদা পাটোয়ারী।