বিশেষ প্রতিবেদকঃ স্বাস্থ্যবিধি পালন এবং ভাড়া বৃদ্ধি করা নিয়ে বিআইডব্লিউটিএর সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও হট্টগোল হয়েছে। একপর্যায়ে তা হাতাহাতির পর্যায়েও যায়।
বিআইডব্লিউটিএর হেড অফিসে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত বৈঠকে এ ঘটনা ঘটে।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।
বুধবার কোভিড-১৯ সংক্রমণের মাঝেই সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ৩১ মে থেকে চালু হচ্ছে অফিস-আদালত। এ সময় শর্তসাপেক্ষে সীমিত পরিসরে যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারবে।
এরপরই বৃহস্পতিবার বিআইডব্লিউটিএর সঙ্গে বৈঠকে বসেন লঞ্চ মালিকরা। মূলত এ পরিস্থিতিতে ভাড়া নির্ধারণ এবং স্বাস্থ্যবিধি পালন নিয়েই এ বৈঠক।


