লালমনিরহাট: লালমনিরহাটে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ১৯ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশের কন্ট্রোল রুম। ওই কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জন আসামিকে গ্রেফতার করেছে।
লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা জানান, জেলার পাঁচটি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যদের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


