ইব্রাহিম আকাশঃ ভোলার লালমোহনে আদালতে মামলা থাকার পরও, বিরোধীয় জমিতে জোরপূর্বক দেয়াল তোলার অভিযোগ পাওয়া গেছে। লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড ওয়েস্টার্ণপাড়া মুখলেস সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী সিরাজুল ইসলাম বলেন, আমাদের জমি আমরা ভোগ দখলে আছি। যার প্রমাণ স্বরূপ সকল ধরনের কাগজপত্র আমাদের রয়েছে। এসে ঝ ৫৭ এবং দাগ হলো ৪৮৮, যেখানে জমির পরিমান ২১ শতাংশ কিন্তু সেখানে বিরোধ চলছে দীর্ঘদিন ৭ শতাংশ জমি নিয়ে। হঠাৎ করে আমাদের পার্শ্ববর্তী হারিস আহমেদ গংরা এই জমি তারা পাইবে বলে দাবি করে। আমি তখন আইনের সাহায্য নিয়ে কোর্ট তাদের নামে দেওয়ানী নং ১৭/ ২০১৮ সালে মামলা করি। যা বর্তমানে চলমান রয়েছে।
কিন্তু তারা হঠাৎ ১২ই ডিসেম্বর তারিখে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ভাবে আমাদের সীমানার ভিতরে দেয়াল তোলার চেষ্টা করে, এরা হলো সালাউদ্দিন, আলাউদ্দিন, জাকির হোসেন, জহিরউদ্দিন, মহিউদ্দিন, ওয়াজেদ চৌধুরী , উভয়ের পিতা মৃত মৌলভী হারিছ আহমেদ ।
আমরা স্থানীয়ভাবে বাধা দিলে তারা কোনো বাধা মানে না পরবর্তীতে আদালত কে জানালে কোর্ট ঐ জায়গার ওপর নিষেধাজ্ঞা জারি করে যা ইতিমধ্যে আমরা লালমোহন থানা হস্তান্তর করেছি। কয়েকদিন কাজ বন্ধ করে আবারও ১৮ ডিসেম্বর, হঠাৎ করেই মহিলা এবং পুরুষ মিলে কাজ শুরু করলে আমরা বাধা দিলেই তারা হামলা করে। তখন থানায় খবর দিলে পুলিশ আসলে তারা কাজ বন্ধ করে দেয়। ঘন্টা খানেক পরে আবার কাজ করতে গেলো পুলিশ, তাদের নিষেধ করে কাজ করার জন্য।
বর্তমানে কাজ বন্ধ রয়েছে তারা নাকি আমারও কাজ চালু করার পাঁয়তারা করছে।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত, হারিছ আহমেদ গংরা বলেন, এই সম্পত্তি আমারা তাদের শরীকদের কাছ থেকে খরিদ করি। তারা যে অভিযুক্তদের বিরুদ্ধে তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে আমরা এখানে দেয়াল তুলতেছি।


