ক্রীড়া ডেস্ক : ২০০৯ সালের ৩ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে বহনকারী বাসের ওপর হামলা করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এরপর থেকে পাকিস্তান ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় বন্ধ। বড় দলগুলো পাকিস্তানে যেতে নারাজ। কোনোভাবেই পাকিস্তানে যাবে না অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকাসহ বাংলাদেশ।
গত দুই বছরে জিম্বাবুয়ে, আফগানিস্তানকে পাকিস্তানে নিয়ে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আট বছর আগে যাদের ওপর হামলা করা হয়েছিল ঠিক তারাই পাকিস্তানে ক্রিকেট ফেরাতে এগিয়ে এসেছে। রোববার ভোরে আবুধাবি থেকে পাকিস্তানে পৌঁছেছে শ্রীলঙ্কা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুই দল খেলবে একটি টি-টোয়েন্টি ম্যাচ। চলতি বছর লাহোরে পিএসএলের ফাইনাল ম্যাচ আয়োজন করেছিল পিসিবি। এরপর বিশ্ব একাদশকে নিমন্ত্রণ দিয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলে পাকিস্তান। এবার শ্রীলঙ্কাকে নিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর মিশনে পিসিবির আরেকটি প্রচেষ্টা।

শ্রীলঙ্কা দলের নিয়মিত অধিনায়ক উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমালকে অবশ্য পাকিস্তানে যেতে রাজি করাতে পারেনি লঙ্কান বোর্ড। তাদের বাদে দল পাঠিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। পিসিবি তাতেও খুশি। পাকিস্তানে চলছে খুশির আমেজ। সফরকারীদের বরণ করে নিতে রাস্তায় রাস্তায় চলছে উৎসব। তবে নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি রাখছে না পিসিবি।
রোববার ভোরে লাহোরের বিমানবন্দর থেকে অসাধারণ নিরাপত্তা দিয়ে শ্রীলঙ্কাকে নিয়ে যাওয়া হয় পাঁচ তারকা হোটেলে। লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দর থেকে হোঁটেলের পথ ১৪ কিলোমিটার। পুরো রাস্তায় পাকিস্তানের নিরাপত্তাকর্মী বাদে কাউকে থাকতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। পুরো ১৪ কিলোমিটার রাস্তায় এক হাজার সশস্ত্র পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

শ্রীলঙ্কাকে দলকে বহন করা হয় বোম্ব-ফ্রুপ বাসে। দুই দলের টিম হোটেলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যতিত অন্য কারও প্রবেশ নিষিদ্ধ। পাকিস্তান পুলিশের দাবি, রাষ্ট্র প্রধানরা যে নিরাপত্তা পেয়ে থাকে, শ্রীলঙ্কা ক্রিকেট দলকে একই নিরাপত্তা দেওয়া হচ্ছে।’ পাঞ্জাব পুলিশের সাথে পাকিস্তানের আর্মি, পাকিস্তানের মিলিটারি ফোর্স, দ্য রেনজার্স নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এ ছাড়া সাদা পোশাকের পুলিশের সংখ্যা কত তা প্রকাশ করেছে তারা।
স্টেডিয়ামে যারা প্রবেশ করবে তাদের ভোগান্তিতেই পড়তে হচ্ছে। মাঠে উপস্থিত দর্শকদের গাড়ি ব্যবহারে নিরুৎসাহিত করেছে পিসিবি। পাশাপাশি যারা গাড়ি ব্যবহার করবে তাদের ২ কিলোমিটার পায়ে হেঁটে আসতে হবে। তাদের জন্য নির্ধারণ করা হয়েছে চারটি স্থান। এ সময়ে চার স্তরের নিরাপত্তা পেরিয়ে আসতে হবে। সব মিলিয়ে স্টেডিয়ামের নিরাপত্তায় কোনো ঘাটতি রাখছে না সরকার।

পিসিবি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে নভেম্বরে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আমন্ত্রণ জানিয়েছে। যদি ওয়েস্ট ইন্ডিজ এখনো সিরিজে সবুজ সংকেত দেয়নি।


