কহিনুর,বাউফল (পটুয়াখালী)সংবাদ দাতা : পটুয়াখালী জেলার বাউফলে বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষে পদার্পন উপলক্ষ্যে আনন্দ র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন কমিটির আয়োজনে ০১ জানুয়ারী ২০২০ সালের প্রথম প্রহরে বিদ্যালয় প্রাঙ্গন থেকে এক আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন এলাকা ঘুরে পূনরায় বিদ্যালয় প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়। কমিটির সদস্য সচিব ডাঃ আল মামুন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা ইউসুফ আলী হাওলাদার, মুক্তিযোদ্ধা কুতুবুল আলম, মুক্তিযোদ্ধা নবাব আলী খান, মুক্তিযোদ্ধা বাবু বিজয় কৃ দাস , মুক্তিযোদ্ধা ওবায়দুল আলম, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মুছা ।
র্যালী ও আলোচনা সভায় প্রাক্তন ও বর্তমান প্রায় পাঁচ শতাধীক ছাত্র ছাত্রীদের মিলন মেলায় বিদ্যালয় আঙ্গিনা ছিল মূখরিত। আলোচনা শেষে সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়।


