শশীভূষণ থানার ওসির উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি পালন

শাকিল, শশীভূষণ থানাঃ করোনা প্রতিরোধে সাতদিনের সরকারের নির্দেশনা অনুয়ারী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন ভোলা জেলার শশীভূষণ থানা অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম। আজ ০৬/০৪/২০২১ (মঙ্গলবার) ভোলা জেলার শশীভূষন থানাধীন এলাকায় সরকারী নির্দেশনা অনুযায়ী লকডাউন ও জন-সাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে থানায় কর্মরত কিছু সংখ্যক অফিসার নিয়ে জন-সাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

সাধারণ মানুষের উদ্দেশ্য মোঃ রফিকুল ইসলাম বলেন; সরকারী সকল নির্দেশনা মেনে মেনে চলুন। বর্তমানে দেশের পরিস্থিতি বিবেচনা করে সরকার যে সাতদিনের লকডাউন ঘোষণা করেছেন তাতে সরকারকে সহযোগিতা করুণ।

তিনি আরো বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের আইন-শৃঙ্খলা ও সাধারণ মানুষকে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে এবং সকল ধরনের অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ সবসময় আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। আগামীতে আমরা আমাদের দ্বায়িত্ব পালনে পিছ পা হব না।